সর্বশেষ সংবাদ — পাতা ২৪৩
মাদারগঞ্জে নব্য চর গ্ৰামের রাস্তার বেহাল অবস্থা দেখার কেউ নেই।
জেলা প্রতিনিধি (জামালপুর):- জামালপুরে মাদারগঞ্জে ১নং চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর বাজার এলাকার প্রধান রাস্তাটির অবস্থা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল দশা। এটা দেখার কেউ নেই,রক্ষণাবেক্ষণের অভাবে প্রতিদিন সাধারণ মানুষ, স্কুলগামী শিক্ষার্থী অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও ভয়াবহ র...
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি: অস্ত্রধারী শনাক্ত, কিন্তু গ্রেপ্তার হয়নি কেউ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়িতে গুলি চালানো অস্ত্রধারীদের পুলিশ শনাক্ত করেছে। তবে নিরাপত্তা ও তদন্তের স্বার্থে তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ছয় দিন পার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে, অস্ত্রধারীরা এখনও গ্রেপ্তার না হওয়ায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তা...
ময়মনসিংহে এনসিপির চার নেতা পদত্যাগ
জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা কমিটি থেকে চার নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে। পদত্যাগকারীরা উল্লেখ করেছেন, সংগঠনের নীতি ও আদর্শ যথাযথ না থাকার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার, পদত্যাগকারী নেতারা জেলায় কর্মরত সাংবাদিকদের হাতে তাদের পদত্যাগপত্রের অনুলিপি তুলে দেন। এর আগে তার...
ইসি নির্দেশ: ৩১ আগস্টের মধ্যে নতুন রাজনৈতিক দলসমূহের মাঠপর্যায় তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে
নির্বাচন কমিশন (ইসি) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রত্যাশী ২২টি দলকে মাঠপর্যায়ে তদন্তের জন্য পাঠিয়েছে। এ জন্য মাঠ কর্মকর্তাদের আগামী ৩১ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত পত্রে এ নির্দেশনা পাঠানো হয়। পত্রে বলা হয়েছে, জেলা ও উপজেল...
পাবনায় ট্রিপল হত্যাকাণ্ড: এক অভিযুক্তকে মৃত্যুদণ্ড
মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):- পাবনায় আলোচিত ট্রিপল হত্যার মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার, তার স্ত্রী ছুম্মা খাতুন এবং পালিত কন্যা সানজিদা ওরফে জয়া হত্যার ঘটনায় পাবনা ফায়ার সার্ভিস মসজিদের পেশ ঈমাম তানভীর হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং চুরির অপর...
সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। একই প্রজ্ঞাপনে আরও ছয়জন কর্মকর্তার বদলির কথাও বলা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান। প্রজ্ঞাপনের বিস্তারিত অনুযায়ী, বরগুনা...
ব্র্যাকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি-এর জন্য ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ ২.০০ থাকতে হবে। ম...
সাংবাদিক তুহিন হত্যায় গাজীপুরে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ১৭ দিনের মধ্যে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে। এই তথ্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম সোমবার দুপুরে জিএমপি সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন। এর আগে রোববার, ৮ জনকে অভিযুক্ত করে গাজীপুর মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চ...
নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায়, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে প্রবেশের সময়, কিছু আওয়ামী লীগ কর্মী ও সমর্থক তাকে বাধা দিতে গিয়ে হেনস্তার চেষ্টা করেন। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কনস্যুলেট অফিস রোববার একটি অনুষ্ঠান আয়োজন ক...
অতিরিক্ত আইজিপি হলেন মো. গোলাম রসুল
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন মো. গোলাম রসুল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তিনি এতদিন পুলিশের বিশেষ শাখা (এসবি) গ্রেড-২ পদে দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির মাধ্যমে তাকে গ্রেড-১ পদে উন্নীত করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জার...
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১৫৫ জন নিয়োগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ঝিনাইদহ সিভিল সার্জনের কার্যালয় এবং এর অধীনস্থ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতের (স্থায়ী ও অস্থায়ী) শূন্য পদ পূরণের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ৩১ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ ক্যাটাগরির মোট ১৫৫ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন...
কুমিল্লার পদুয়ার বাজারে প্রায় ১০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। সোমবার (২৫ আগস্ট) কুমিল্লা পদুয়া বাজার (বিশ্বরোড) এলাকায় এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিরুল কায়সারের নির্দেশে এবং উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানমের তত...
মাওলানা ভাসানী তিস্তা সেতুতে বিদ্যুতের তার চুরির একদিন পরই এবার চুরি রিফ্লেক্টর লাইট
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের ৩১০ মিটার বিদ্যুতের তার চুরির মাত্র একদিন পরই এবার রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটলেও রবিবার সন্ধ্যায় বিষয়টি জানতে পারে সেতু কর্তৃপক্ষ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দি...
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: সন্তানসহ সুপ্রিমকোর্টের আইনজীবীর মৃত্যু
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগরে স্বপ্নতরী পার্কের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার ইয়াছিন আহমদ (৩৫) ও তাঁর তিন বছরের শিশু পুত্র ইয়াজান। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে যাত্রীবাহী মারশা বাস ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ইয়াছিন ও তাঁর ছেলে। গুরুতর আহত অবস্থা...
বরিশালে গোপনে অবস্থান, অবশেষে সিআইডির হাতে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
বরিশালের বাংলাবাজার এলাকার এক বাড়ি থেকে বিশেষ অভিযানে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রোববার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তারের পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তৌহিদ যেই বাড়িতে অবস্থান করছিলেন, সেটি তার বাবার মামা মোতাহার হোসেনের। তবে আশপাশের বাসিন্দারা জানতেনই না তিনি সেখানে ছিলেন। কেউ কখনো তাকে এলাকায়...
প্রতিপক্ষের লাঠির আঘাতে কুড়িগ্রামে একজনের মৃত্যু-গ্রেফতার ১
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকেল ৫ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির নাম মোসলেম উদ্দিন (৩৫)। তিনি উপজেলার নেওয়াশি ইউনিয়নের কান্দুরহাট এলাকা...
পরিবারের সচ্ছলতা আনতে পাড়ি জমিয়েছিলো ভারতে, পুশইনের শিকারে ফিরেছে এক কাপড়ে
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- টানাটানির সংসারে কিছুটা সচ্ছলতা আনতে এবং পরিবার নিয়ে সুখে থাকার স্বপ্ন নিয়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শত শত পরিবার অবৈধ পথে সীমান্ত পেরিয়ে ভারতে পাড়ি জমান। দিল্লিসহ বিভিন্ন রাজ্যে ইটভাটা, কারখানা ও ব্যবসায় প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করে তারা সুখের স্বপ্ন বুনেছিলেন। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুর...
কুড়িগ্রামে নাশকতার গোপন বৈঠকের অভিযোগে আঃ লীগ নেতা গ্রেফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম (৬২)-কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও উলিপুর থানা পুলিশের যৌথ অভিযানে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে আওয়ামী লীগ...






























