রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৭:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন সুখবর

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন সুখবর

সরকারি চাকরির শূন্য পদ দ্রুত পূরণে ১০ থেকে ১২তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করেছে সরকার।
 

সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়। পরিপত্রে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
 

পরিপত্রে উল্লেখ করা হয়, প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকার প্রার্থী যোগ না দিলে বা পদত্যাগ করলে ওই তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। এ তালিকার কার্যকারিতা থাকবে এক বছর।
 

এর আগে ২০২৩ সালের এপ্রিলে ১৩ থেকে ২০তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা প্রবর্তন করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ১০ থেকে ২০তম গ্রেডের সব নিয়োগেই অপেক্ষমাণ তালিকা প্রযোজ্য হবে।
 

বিশেষজ্ঞদের মতে, এ নিয়ম চালু হলে সরকারি দপ্তরে দীর্ঘদিন পদ শূন্য থাকবে না। পাশাপাশি চাকরিপ্রার্থীদেরও বারবার আবেদন করতে হবে না, ফলে সরকারের প্রশাসনিক খরচ এবং প্রার্থীদের আর্থিক ব্যয় উভয়ই কমবে।
 

পরিপত্রে আরও বলা হয়েছে, অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দিতে হলে অবশ্যই বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রতিটি পদের জন্য পরীক্ষার মেধাক্রম অনুযায়ী দুজন প্রার্থীর নাম সিলগালাকৃত খামে সংরক্ষণ থাকবে। কোনো পদ শূন্য হলে সংশ্লিষ্ট প্রার্থীকে ফোন, এসএমএস ও ডাকযোগে জানানো হবে।
 

তবে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ পাওয়া প্রার্থীরা মূল নিয়োগপ্রাপ্তদের পরে জ্যেষ্ঠতা পাবেন। একই দিনে একাধিক প্রার্থী যোগ দিলে তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে মেধাক্রম, বয়স কিংবা শিক্ষাবর্ষের ভিত্তিতে।