রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৭:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

ডিবির হাতে এডিসি সুমন রেজাকে ছুরিকাঘাতকারী ছিনতাইকারী গ্রেপ্তার

ডিবির হাতে এডিসি সুমন রেজাকে ছুরিকাঘাতকারী ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর সোনারগাঁও হোটেল সংলগ্ন ক্রসিংয়ে দায়িত্ব পালনকালে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. সুমন রেজাকে ছুরিকাঘাত করে পালানো সেই ছিনতাইকারীকে অবশেষে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনাটি ঘটে গত ১২ আগস্ট সকালে।
 

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কারওয়ান বাজার এলাকায় এডিসির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ছিনতাইকারীকে শনাক্ত করে ডিবি আটক করেছে।
 

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।