সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১৫৫ জন নিয়োগ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১৫৫ জন নিয়োগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ঝিনাইদহ সিভিল সার্জনের কার্যালয় এবং এর অধীনস্থ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতের (স্থায়ী ও অস্থায়ী) শূন্য পদ পূরণের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ৩১ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ ক্যাটাগরির মোট ১৫৫ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে।
 

শুধুমাত্র ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আর মাত্র দুই দিন বাকি।


পদসমূহ ও যোগ্যতা

১. পরিসংখ্যানবিদ

  • পদসংখ্যা: ৩

  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

  • যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতিতে স্নাতক ডিগ্রি।

২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ৭

  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

  • যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান।

৩. স্টোরকিপার

  • পদসংখ্যা: ৫

  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

  • যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান।

৪. স্বাস্থ্য সহকারী

  • পদসংখ্যা: ১৩৫

  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

  • যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান।

৫. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট

  • পদসংখ্যা: ৫

  • বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা

  • যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান।