সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৯:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: সন্তানসহ সুপ্রিমকোর্টের আইনজীবীর মৃত্যু

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: সন্তানসহ সুপ্রিমকোর্টের আইনজীবীর মৃত্যু

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগরে স্বপ্নতরী পার্কের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার ইয়াছিন আহমদ (৩৫) ও তাঁর তিন বছরের শিশু পুত্র ইয়াজান।
 

রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে যাত্রীবাহী মারশা বাস ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ইয়াছিন ও তাঁর ছেলে। গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে রাতেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইয়াছিনের ছোট বোন সুমাইয়া (২৪)।
 

বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ইয়াছিনের স্ত্রী ব্যারিস্টার আলিফ লায়লা (৩০), তাঁর বয়োবৃদ্ধ মা এবং গাড়ির চালক জসিম (৩০)। বিশেষ করে আলিফ লায়লার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
 

প্রসঙ্গত, মাত্র এক মাস আগে একই স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন রামুর ব্যবসায়ী হাবিব, তাঁর শিশু পুত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রিমঝিম।