রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৭:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

সাংবাদিক তুহিন হত্যায় গাজীপুরে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

সাংবাদিক তুহিন হত্যায় গাজীপুরে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

গাজীপুর প্রতিনিধি:-

 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ১৭ দিনের মধ্যে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে। এই তথ্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম সোমবার দুপুরে জিএমপি সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন।

এর আগে রোববার, ৮ জনকে অভিযুক্ত করে গাজীপুর মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিটটি দাখিল করা হয়।

গত ৭ আগস্ট রাতের ঘটনা অনুযায়ী, তুহিনকে প্রকাশ্যে হত্যার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন:

  • জামালপুরের মেলান্দহ থানার মাহমুদপুর এলাকার মোবারক হোসেনের ছেলে কেটু মিজান (৩৪)

  • একই জেলার মো. সুলাইমানের মেয়ে কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার গোলাপী (২৫)

  • খুলনা শহরের সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. হানিফের ছেলে মো. আল আমীন (২১)

  • পাবনার ফরিদপুর থানার সোনাহারা এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে স্বাধীন ওরফে সেলিম (২৮)

  • কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ ভূইঁয়ার ছেলে মো. শাহজালাল (৩২)

  • পাবনা চাটমোহর থানার পাচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিনের ছেলে মো. ফয়সাল হাসান (২৩)

  • শেরপুর নকলা থানার চিতলিয়া এলাকার আব্দুস সালামের ছেলে সুমন ওরফে সাব্বির ওরফে মামুন (২৭)

  • রফিকুল ইসলাম ওরফে আরমান (৩০)

উপ-পুলিশ কমিশনার আরও জানান, হত্যাকাণ্ডের পর তুহিনের ব্যবহৃত মোবাইল ফোনটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ এখনো তা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।