সর্বশেষ সংবাদ — পাতা ১৭৭
সুদানে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত
সুদানে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৮ জন। শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরীর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, সুদানের আবেইতে সন্ত্রাসীদের জাতিসংঘ ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন...
চট্টগ্রামের পরও কেন সতর্ক হলো না সরকার, প্রশ্ন রিজভীর
চট্টগ্রাম–৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর জনসংযোগে গুলির ঘটনার এক মাস পর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এমন ঘটনা পুনরাবৃত্তি ঘটায় অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৩ ডিসেম্বর) রা...
মর্টারশেল-গুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত
মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার বাড়িঘর। মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে টিনের চালা ভেদ করে পড়ছে ঘরে। নাফ নদীতে মর্টারশেল পড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এতে সীমান্তজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর থেকে থেমে থেমে একটানা ৪ ঘণ্টা টেকনাফের হোয়াইক্যং সীমান্তে এ ঘটনা ঘটে। হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি স...
ঢাবি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শনিবার (১৩ ডিসেম্বর) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১লাখ ৭ হাজার ৭০১জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান স...
হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ...
চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকের জন্য বিএনপি, জামায়াত ও এনসিপিকে ডেকেছেন। শনিবার সকাল সোয়া ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে তিনটি দলের দুইজন করে প্রতিনিধি অংশ নিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির প...
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেনের ইন্তেকাল
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ২নং বারবাড়ীয়া ইউনিয়নের চিলাকান্দা গ্রামের বাসিন্দা এবং বখুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন মাষ্টার (৬৪) ইন্তেকাল করেছেন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল (পিজি হাসপাতাল)-এ চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৬টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন...
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মটকা মসজিদ এলাকায় ঘরে ঢুকে ছকিনা বেগম (৫০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডটি ডাকাতির সময় বাধা দেওয়ার কারণে নাকি পূর্বশত্রুতা বা পরিকল্পিত—তা খতিয়ে দেখছে পুল...
কূপ খননকারী কছির পলাতক, কঠোর শাস্তির দাবি স্বজনদের
রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে নিহত দুই বছরের শিশু সাজিদকে চিরবিদায় জানিয়েছেন এলাকাবাসী। শুক্রবার সকাল সাড়ে ১০টায় কোয়েলহাট গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নিয়ে নিহত সাজিদের বাবা রাকিবুল হোসেন গর্ত খননকারী ক...
হাদির সন্দেহভাজন হামলাকারী সম্পর্কে তথ্য প্রদানের অনুরোধ ডিএমপির
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী সন্দেভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য প্রদানের অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধ...
রাশিয়ার সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ করলো ইইউ
ইউক্রেনকে আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বড় বাধা দূর করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার ইইউভুক্ত দেশগুলো ইউরোপে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ রাখার বিষয়ে একমত হয়েছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইইউ প্রায় ২১০ বিলিয়ন ইউরো সমমূল্যের রুশ সম্পদ জব্দ করেছিল। এর আগে প্রতি ছয়...
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অফিসের নিচতলায় গুদামে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা অফিসের নিচতলার জানালার কাচ ভেঙে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় দারোয়ান আগুনের বিষয়টি টের পেয়ে চিৎকার করলে...
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম–৪ আসনে দোয়া মাহফিল
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্রগ্রামঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম–৪ সংসদীয় আসনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ আসর সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন চট্টগ্রা...
খাগড়াছড়িতে জয়ের নিয়ামক উপজাতি ভোটার, আঞ্চলিক দলগুলোর সিদ্ধান্তে বদলাতে পারে সমীকরণ
নিউজ ডেস্ক-ঢাকা প্রেস খাগড়াছড়ি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, জামায়াতের প্রার্থী করা হয়েছে অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীকে এবং এনসিপি থেকে লড়বেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিলা...
মধ্যরাতে হাদিকে নিয়ে যে আবেগঘন স্ট্যাটাস নাহিদের
দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ইংরেজিতে দেওয়া ওই স্ট্...
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিশেষ নিরাপত্তার আশ্বাস
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁর মা ও বিএনপি চেয়া...
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো সময় তাদের গ্রেফতার করা হতে পারে। শুক্রবার রাত ১২টার দিকে একটি গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ডিএমপি কমিশনার বলেন, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের...
কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যা, অটোরিকশা ছিনতাইয়ের সন্দেহ
আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় সড়কের পাশের ভুট্টা খেত থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কারাকান্দি–বাহেরখেলা সড়কের পাশে শান্ত দাস (২৫) নামে ওই যুবকের মরদেহটি পাওয়া যায়। নিহত শান্ত দাস হোমনা উপজেলার বিজয়নগর গ্রামের গ্রাম পুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে। তিনি ভাড়ায় একটি অটোরিকশা চাল...






























