সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৭:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চারঘাটে ইনকিলাব মঞ্চের মুখ্য সমন্বয়ক শরিফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

চারঘাটে ইনকিলাব মঞ্চের মুখ্য সমন্বয়ক শরিফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মোঃশফিকুল ইসলাম রাজশাহী ব্যুরোঃ


 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখ্য সমন্বয়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে শনিবার চারঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
 

মিছিলটি চারঘাট বাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে রূপ নেয়। সেখানে বক্তারা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
 

সমাবেশে বক্তব্য দেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চারঘাট পৌরসভার মেয়র জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম (মমিন), সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালেক আদিল, নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমান, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুটসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

এ সময় চারঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।