শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৫:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যা, অটোরিকশা ছিনতাইয়ের সন্দেহ

কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যা, অটোরিকশা ছিনতাইয়ের সন্দেহ

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ


 

কুমিল্লার হোমনায় সড়কের পাশের ভুট্টা খেত থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কারাকান্দি–বাহেরখেলা সড়কের পাশে শান্ত দাস (২৫) নামে ওই যুবকের মরদেহটি পাওয়া যায়।
 

নিহত শান্ত দাস হোমনা উপজেলার বিজয়নগর গ্রামের গ্রাম পুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে। তিনি ভাড়ায় একটি অটোরিকশা চালাতেন।
 

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শান্ত দাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে তারা জানতে পারেন ভুট্টা খেতে একটি মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। এ সময় শান্ত দাসের ব্যবহৃত অটোরিকশাটিও নিখোঁজ থাকার কথা জানতে পারেন তারা।
 

নিহতের বাবা অরুণ চন্দ্র দাস বলেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে তিনি ধারণা করছেন।
 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, নিহত যুবকের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাকে হত্যা করা হয়েছে।
 

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।