শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৫:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেনের ইন্তেকাল

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেনের ইন্তেকাল

ময়মনসিংহ প্রতিনিধি: 

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ২নং বারবাড়ীয়া ইউনিয়নের চিলাকান্দা গ্রামের বাসিন্দা এবং বখুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন মাষ্টার (৬৪) ইন্তেকাল করেছেন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল (পিজি হাসপাতাল)-এ চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৬টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা (মেডিকেল শিক্ষার্থী), এক পুত্র (অনার্সে অধ্যয়নরত), ভাই-বোন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার বিকাল ৪টায় চিলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।