শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৫:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মটকা মসজিদ এলাকায় ঘরে ঢুকে ছকিনা বেগম (৫০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
 

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডটি ডাকাতির সময় বাধা দেওয়ার কারণে নাকি পূর্বশত্রুতা বা পরিকল্পিত—তা খতিয়ে দেখছে পুলিশ।
 

নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মুখোশ পরা একদল দুর্বৃত্ত ঘরের ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তারা ছকিনা বেগমের কক্ষে ঢুকে পড়ে। এ সময় ছকিনা বেগম চিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
 

ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় ছকিনা বেগমকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 

জানা গেছে, ছকিনা বেগমের স্বামী সাফি উল্যাহ প্রায় তিন বছর আগে মারা যান। তাদের দুই সন্তান বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ঘর থেকে কোনো মালামাল বা টাকা খোয়া যাওয়ার খবর না পাওয়া গেলেও স্থানীয়দের ধারণা, ডাকাতির সময় বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
 

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতা বা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ডাকাতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।