সর্বশেষ সংবাদ — পাতা ১১২
জনগণের অধিকার আবার পিষ্ট করার পায়তারা চলছে: জামায়াত আমির
গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার না করায় সরকারের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পাঁয়তারা শুরু হয়েছে। সংসদে ফিরব। তবে জনগণকে সঙ্গে নিয়ে মুক্তির আন্দোলন গড়ে তুলবো। এই আন্দোলনে সরকার কিংবা যেকোনো কর্তৃপক্ষকে চুল পরিমাণ ছাড় দেবো ন...
বিরোধী দল চেয়েছিল হাম মারাত্মক আকার ধারণ করুক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, বিরোধী দল চেয়েছিল হামের পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করুক। তবে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি দ্রুত অনুধাবন করে তা মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। রোববার নগর ভবনে ডিএসসিসি আয়োজিত হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রশাসক সালাম আরও বল...
সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে বাজার কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা দাবি করে তা না পেয়ে একটি আবাসিক হোটেল ও বাজার ব্যবসায়ীদের লক্ষ্য করে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সীতাকুণ্ড বাজার কমিটি সংবাদ সম্মেলন করে আসাদুজ্জামান আসাদ ও ইকরাম হোসেন রানার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজা...
রাবি হলে গভীর রাতে কক্ষ তল্লাশি: ৩ হল সংসদ নেতার আবাসিকতা বাতিল, ভিপিকে শোকজ
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে গভীর রাতে একটি কক্ষে ‘নারী অবস্থান’ সন্দেহে জোরপূর্বক তল্লাশির ঘটনায় হল সংসদের এজিএসসহ তিন নেতার আবাসিকতা সাময়িকভাবে বাতিল করা হয়েছে। একই ঘটনায় হল ভিপিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রশাসন। শনিবার দিবাগত রাত প্রায় ৪টার দিকে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবার রহমান...
পাহাড়ে বিজু-বৈসাবির আমেজ, ফুল ভাসিয়ে উৎসবের সূচনা
স্টাফ রিপোর্টার: পুরোনো বছরের সব গ্লানি ভুলে নতুন বছরের সুখ-শান্তি ও মঙ্গল কামনায় নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে পাহাড়ি জাতিসত্তার প্রধান ঐতিহ্যবাহী উৎসব বিজু-বৈসাবি। শনিবার (১২ এপ্রিল) সকালে নদীতে ফুল ভাসানোর মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। তবে কয়েকদিন ধরেই তিন পার্বত্য জেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা,...
আজ যে ৭ ফিলিং স্টেশনে থেকে ফুয়েল পাসে মিলবে তেল
জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চালু করেছে কিউআর কোডভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন ‘ফুয়েল পাস’। মূলত জ্বালানি বিতরণ কার্যক্রমকে সম্পূর্ণ ডিজিটাল এবং স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় নিয়ে আসাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। শুরুতে মোটরসাইকেল চালকদের জন্য রাজধানীর দুটি ফিল...
জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন
রাজধানীর লালবাগ থানার এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ এপ্রিল) আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, শিরীন শারমিনকে আজ আদালতে তোলা হয়...
১১৬ টন গম এলো ভারত থেকে
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দিয়ে বাংলাদেশে গম আমদানি শুরু হয়েছে। ভারত নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ৩ বছর ৬ মাস ১৩ দিন পর আমদানি শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকালে ভারত থেকে ৩টি ট্রাকে ১১৬ টন গম আমদানি করা হয়। হিলি স্থলবন্দরের গম আমদানিকারক মিফা ইন্টারন্যাশনাল এই গম আমদানি করে। যা ভারতের ইজান ট্রেডার্স রফতানি করেছে। এর আগে অভ্যন্তরীণ বাজারে...
‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে। সশস্ত্র বাহিনী শক্তিমান ও ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। রোববার (১২ এপ্রিল) বেলা সোয়া ১১টায় ঢাকা সেনানিবাসে শসস্ত্র বাহিনীর দরবারে বক্তব্যে তিনি এসব ক...
আশা ভোঁসলে মারা গেছেন
জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার দুপুর ১২টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে। তার বয়স হয়েছিল ৯২ বছর। অনেক দিন ধরেই যে আশা ভোঁসলে অসুস্থ ছিলেন, তেমন নয়। শনিবার সন্ধ্যায় হঠাৎই ছড়িয়ে পড়ে তার অসুস্থতার খবর। প্রথমে শোনা গিয়েছিল, আশা ভোঁসলে হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। তবে প...
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শেরপুর ও বগুড়ার দুই আসনের নবনির্বাচিত দুই এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। রবিবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নবনির্বাচিত শেরপুর-৩ আসনের মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের রেজাউল করিম বাদশাকে শপথবাক্য পাঠ ক...
ইসরাইলী-মার্কিনীদের পণ্য বর্জন করুন :মুহাম্মদ আতা উল্লাহ খান
স্টাফ রিপোর্টার: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বাদ জুমা ‘আধিপত্যবাদ বিরোধী জনতার মঞ্চ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সংগঠনের প্রধান সমন্বয়ক মুহাম্মদ আতা উল্লাহ খান বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিরুদ্ধ...
ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ ভারোত্তোলক মাবিয়া
বাংলাদেশের শীর্ষ ভারোত্তোলকদের একজন মাবিয়া আক্তার সীমান্ত ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। সাউথ এশিয়া রিজিওনাল অ্যান্টি ডোপিং অর্গানাইজেশন (সারাদো) ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াদা) কোড অনুযায়ী এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। ঘটনার সূত্রপাত গত বছর রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসের আগে নেওয়া ডোপ টেস্ট থেকে। সেখানে ম...
অর্থের বিনিময়ে নরেন্দ্র মোদিকে হত্যার ছক, যুবক গ্রেপ্তার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ‘পরিকল্পনা’ ও অর্থের বিনিময়ে নিরাপত্তা ভঙ্গের প্রস্তাব পাঠানোর অভিযোগে দেশটির বিহারে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ২২ বছর বয়সী যুবকের নাম আমান তিওয়ারি। তিনি বিহারের বক্সার জেলার আরারিয়া গ্রামের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, তিনি যু...
৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনতে হবে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত বলেছেন, হামের সংক্রমণের ঝুঁকি কমাতে ১০০ জনে অন্তত ৯৫ জন শিশুকে টিকার আওতায় আনতে হবে। ৫৯ মাস পর্যন্ত যাদের বয়সি শিশুদের অবশ্যই টিকা দিতে হবে। শুধু আপনার বাচ্চা টিকা নিলো কি না তাতেই হাম প্রতিরোধ করা সম্ভব নয়। গোষ্ঠীর সবার মধ্যে রোগ প্রতিরোধ তৈরি করা গেলেই তা প্রতিরোধ করা সম্ভব। রোববার রাজ...
সংলাপ চালিয়ে যাওয়া দায়িত্বশীল রাষ্ট্রের আচরণ
ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই শেষ হলেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে তেহরান। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘কূটনীতি কখনোই শেষ হয় না।’ তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও সংলাপ চালিয়ে যাওয়া একটি দায়িত্বশীল রাষ্ট্রের আচরণ। একইসঙ্গে তিনি...
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে
হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ এপ্রিল। ২০২৫ সালের ২৪ নভেম্বরের পরে যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে তারাই তালিকায় যুক্ত হবেন। এক্ষেত্রে ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন করেছেন তাদের তালিকা প্রকাশ করা হবে ১৪ ম...
সশস্ত্র বাহিনী রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জাতীয় প্রতিষ্ঠান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়; বরং এটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান। সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়। রোববার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর...






























