বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৫:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিরোধী দল চেয়েছিল হাম মারাত্মক আকার ধারণ করুক

বিরোধী দল চেয়েছিল হাম মারাত্মক আকার ধারণ করুক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, বিরোধী দল চেয়েছিল হামের পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করুক। তবে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি দ্রুত অনুধাবন করে তা মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।

রোববার নগর ভবনে ডিএসসিসি আয়োজিত হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রশাসক সালাম আরও বলেন, বিগত সরকারের অবহেলার কারণেই বর্তমানে এই ধরনের স্বাস্থ্য সংকট তৈরি হয়েছে। সিটি করপোরেশনের নিয়মিত কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন না হওয়ায় বর্তমান সরকারকে অতিরিক্ত চাপের মুখে পড়তে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ডিএসসিসি সূত্র জানায়, এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আওতায় প্রায় ৪ লক্ষাধিক (৪,০২,৪৫৬) শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য মোট ৫৪০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৯০টি স্থায়ী এবং ৪৫০টি অস্থায়ী কেন্দ্র রয়েছে।