বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৪:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদারগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাদারগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি:


জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাকির হোসেন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই এলাকার মামুনুর রশিদ ওরফে হযরত আলী ফকিরের ছেলে।
 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির পাশের কৃষি জমিতে বাবার সঙ্গে সেচ দিতে যান জাকির। এ সময় সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দেওয়ার পর ত্রুটি দেখা দিলে তিনি তা পরীক্ষা করতে যান। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
 

স্থানীয়রা জানান, তার বাবা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
 

কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগে ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটে।