বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৪:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাবি হলে গভীর রাতে কক্ষ তল্লাশি: ৩ হল সংসদ নেতার আবাসিকতা বাতিল, ভিপিকে শোকজ

রাবি হলে গভীর রাতে কক্ষ তল্লাশি: ৩ হল সংসদ নেতার আবাসিকতা বাতিল, ভিপিকে শোকজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে গভীর রাতে একটি কক্ষে ‘নারী অবস্থান’ সন্দেহে জোরপূর্বক তল্লাশির ঘটনায় হল সংসদের এজিএসসহ তিন নেতার আবাসিকতা সাময়িকভাবে বাতিল করা হয়েছে। একই ঘটনায় হল ভিপিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রশাসন।

 

শনিবার দিবাগত রাত প্রায় ৪টার দিকে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

আবাসিকতা বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন— হল সংসদের এজিএস মো. ইসরাফিল, সাংস্কৃতিক সম্পাদক মো. সাকিব জুবায়ের এবং আবাসিক শিক্ষার্থী মো. ফোরকান হাফিজ জীম। তারা শাখা ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
 

হল সূত্রে জানা যায়, শনিবার ভোরে শহীদ জিয়াউর রহমান হলের ১২১ নম্বর কক্ষে ‘নারী অবস্থান করছে’— এমন সন্দেহে এজিএস ইসরাফিল হোসাইনসহ কয়েকজন নেতা জোরপূর্বক তল্লাশি চালান। তবে তল্লাশিতে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় হল প্রাধ্যক্ষের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
 

সভায় হল সংসদের নেতাদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এজিএসসহ কয়েকজন অনুপস্থিত থাকায় প্রথম দফার সভা স্থগিত করা হয় এবং রাত ১১টায় পুনরায় বৈঠক শুরু হয়। এতে হল প্রাধ্যক্ষের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান উপস্থিত ছিলেন। কয়েক ঘণ্টার আলোচনার পর সংশ্লিষ্ট তিন শিক্ষার্থীর আবাসিকতা সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরের ঘটনায় ১২১ নম্বর কক্ষে নারী প্রবেশের অভিযোগটি প্রাথমিকভাবে অসত্য ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট তিন শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হল ভিপি মোজাম্মেল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
 

এদিকে, ঘটনার বিস্তারিত অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।