বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৪:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুমিরায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলা, একই পরিবারের ৩ জন আহত

কুমিরায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলা, একই পরিবারের ৩ জন আহত

সীতাকুণ্ড প্রতিনিধি:


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক পরিবারের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিরা রেল কোয়ার্টার এলাকায় বসবাসরত স্বপ্না রানী নাথ নামে এক নারী মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাসিন্দা মামুন ও নুরুল ইসলামের কাছে পাওনা টাকা চাইতে যান। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, মামুন ও নুরুল ইসলামের পরিবারের কয়েকজন সদস্য একত্রিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্বপ্না রানী নাথ ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।

এতে স্বপ্না রানীর ছেলে জয় চন্দ্র নাথ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রী জয়ন্তী রানী নাথ (১৯) ও স্বপ্না রানী নাথও আহত হন।

আহত তিনজনই বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।