বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৫:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১১৬ টন গম এলো ভারত থেকে

১১৬ টন গম এলো ভারত থেকে

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দিয়ে বাংলাদেশে গম আমদানি শুরু হয়েছে। ভারত নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ৩ বছর ৬ মাস ১৩ দিন পর আমদানি শুরু হয়েছে। 

 

শনিবার (১১ এপ্রিল) বিকালে ভারত থেকে ৩টি ট্রাকে ১১৬ টন গম আমদানি করা হয়। হিলি স্থলবন্দরের গম আমদানিকারক মিফা ইন্টারন্যাশনাল এই গম আমদানি করে। যা ভারতের ইজান ট্রেডার্স রফতানি করেছে।

 

এর আগে অভ্যন্তরীণ বাজারে গমের দাম বৃদ্ধির অজুহাতে গত ২০২২ সালের ১৩ মে গম রপ্তানি বন্ধ করেছিল ভারত সরকার।

 

হিলি স্থলবন্দরের আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, গম রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি গত ১৩ ফেব্রুয়ারি ভারত সরকার প্রত্যাহার করেছে। শনিবার বন্দর দিয়ে পরীক্ষামূলক ৩ ট্রাক গম আমদানি হয়েছে।

 

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ভারত নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু হয়েছে। আমদানিকারকদের পক্ষ থেকে আবেদন করা হলে তা পরীক্ষা করে সনদ দেওয়া হবে। এরপর তারা আমদানিকৃত গম বন্দর থেকে খালাস করে নিতে পারবে। দ্রুত যেন সেই প্রক্রিয়া সম্পন্ন হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।