সর্বশেষ সংবাদ — পাতা ১০৯
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬১ কোটি ডলার
চলতি মাসের প্রথম ১৪ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৬০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৪৮ লাখ ডলার রেমিট্যান্স। বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়ে বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬০ কোটি ৭০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১২৮ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ ব...
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান। বুধবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৪তম দিনের প্রশ্নোত্তরে লিখিত জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে শহর ও গ্রাম অঞ্...
দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি চলতে পারে চার দিন
আগামী চার দিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিদ্যুৎ চমকানো বৃষ্টিসহ অনেক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টিও হতে পারে। এছাড়া চলমান তাপপ্রবাহ প্রায় একই রকম থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। শনিবার পর্যন্ত আবহাওয়ার এমন আভাস জানানো হয়েছে। আবহাওয়ার পূর্...
মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে
মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশে কর্মী পাঠাতে বিভিন্ন দেশে লবিস্ট ফার্ম নিয়োগের কথা জানিয়ে সংসদ নেতা বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প নতুন শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দষ্ট পরিকল্পনা রয়েছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নরসিংদী-৫ আসনের বিএনপি দলীয় সং...
ফুলে ভরে উঠল ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিশেষ উদ্যোগে নান্দনিক রূপ ফিরে পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের ফুটপাত। দীর্ঘদিনের অবৈধ দখল, ময়লা-আবর্জনা আর দুর্গন্ধের স্মৃতি মুছে সেখানে এখন শোভা পাচ্ছে সারি সারি ফুলের টব, সৌন্দর্যবর্ধক গাছ আর দেয়ালজুড়ে বৈচিত্র্যময় গ্রাফিতি। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক,...
ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার
দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ঢাকা মহানগরীর নাগরিক সব সুবিধা তখনই পাওয়া সম্ভব হবে যখন জনগণ এবং সিটি করপোরেশন ফিফটি ফিফটি কাজ করবে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনের ফুটপাত দখলমুক্ত করে পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যেকোনো ব্যবসা করতে সিটি করপোরেশনের...
সালমানের পোস্টে প্রীতির জবাব, কৃতিত্ব আপনারও, ম্যাচ দেখতে আসুন
বলিউড তারকা সালমান খানের একটি ভাইরাল পোস্টের জবাব দিয়েছেন অভিনেত্রী ও পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিনতা। আইপিএলে দলের জয়ের পর সালমানের অভিনন্দন বার্তাকে ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। এপ্রিল ১৩ তারিখে সালমান খান নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রীতিকে উদ্দেশ করে লিখেছিলেন, ‘ওয়েল ডান জিনতা, কনগ্র্যাচুলেশনস জিনতা, টিম ইজ প্ল...
মায়ের শাড়িতে বৈশাখের স্মৃতি, সন্তানদের ঘিরে আবেগঘন পরীমণি
পহেলা বৈশাখ আনন্দ-উচ্ছ্বাসেই কেটে যাচ্ছে ঢালিউড অভিনেত্রী পরীমণির। তবে এবারের উৎসব তার কাছে একটু ভিন্ন, নিজেকে নয় বরং সন্তানদের ঘিরে সাজিয়েছেন বিশেষ দিনটি। সামাজিকমাধ্যমে এক পোস্টে শৈশবের স্মৃতিচারণ করেছেন এই অভিনেত্রী। তুলে ধরেছেন তার সাদামাটা বেড়ে ওঠার কথা, আর মায়ের শাড়ির সঙ্গে জড়িয়ে থাকা আবেগঘন স্মৃতি। পরীমণি লিখেছেন, ছোটবেলায় তার মা ও নানীর শাড়...
৫ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৬ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময়ের মধ্যে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও সংস্থাটি জানায়। এ ছাড়া বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাক...
শিল্পে জ্বালানি দক্ষতায় ২০০ কোটি টাকার বিনিয়োগ
দেশের শিল্পখাতে জ্বালানি দক্ষতা বাড়াতে ২০০ কোটি টাকার বড় বিনিয়োগ করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় এই অর্থায়নের মাধ্যমে কালীগঞ্জ অ্যাগ্রো প্রসেসিং লিমিটেডে আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি বাস্তবায়ন করা হবে। সোমবার এক অনুষ্ঠানে এই বিনিয়োগের বিস্তারিত তুলে ধরা হয়। এতে দুই প্রতিষ্ঠা...
আজ থেকে সাগরে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা
ইলিশসহ সামুদ্রিক মৎস্য সম্পদের নির্বিঘ্ন প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় শুরু হচ্ছে ৫৮ দিনের মাছ ধরার দীর্ঘ নিষেধাজ্ঞা। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা ও আহরণ বন্ধ থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এই নির্দেশনা বাস্তবায়নে উপকূলীয় এলাকায় ইতোমধ্যে কঠোর অবস্থানে রয়েছ...
নতুন শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশে নতুন ও বিকল্প শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবে...
পটিয়ায় বর্ষবরণে জনস্রোত, বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন
চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলায় অংশ নিতে মানুষের ঢল নামে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পটিয়া সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম। “নববর্ষের ঐকতান-গণ...
অনাস্থা ভোটে টিকে গেল আয়ারল্যান্ড সরকার
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে আনা এক অনাস্থা ভোটে জয়ী হয়েছে আয়ারল্যান্ডের জোট সরকার। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এই ভোট অনুষ্ঠিত হয়। পার্লামেন্টে উত্তপ্ত বিতর্কের পর অনুষ্ঠিত এই ভোটে সরকারের পক্ষে ৯২টি এবং বিপক্ষে ৭৮টি ভোট পড়ে। প্রধান বিরোধী দল সিন ফেইন সরকারের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাবটি উত্থাপন...
সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম থেকে সম্ভাব্য অর্জিতব্য বিষয় বিবেচনায় পদক্ষেপ নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম ও এ থেকে দেশের সম্ভাব্য অর্জিতব্য বিষয়াদি বিবেচনার জন্য ইতোমধ্যেই সরকার পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান আজ সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম এর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম...
পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি 'পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি' শুরু হতে যাচ্ছে। আজ বুধবার সকালে জাতীয় সংসদে তারেক রহমান প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ইশতেহারে শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত...
ইরানের তেলে আর কোনো ছাড় হবে না : ট্রাম্প
সমুদ্রে আটকা পড়ে থাকা ইরানি তেল বিক্রির যে স্বল্পমেয়াদী অনুমতি দেওয়া হয়েছিল, তার মেয়াদ আর বাড়ানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফার শান্তি বৈঠকের আগে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল হিসেবে এই সিদ্ধান্ত বলে মনে করেন বিশ্লেষকরা। একাধিক জাহাজে প্রায় ১৪০ মিলিয়ন ব্যারেল তেল মজুদ করে রেখেছিল ইরান। ছিল পে...
বর্ণিল আয়োজনে বান্দরবানে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন
শিমুল দাশ, বান্দরবান প্রতিনিধি: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদ্যাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখি শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ নেন। রঙিন সাজ, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী উপস্থাপনায় প্র...






























