সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১১:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা

কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা

কেউ অনলাইন ক্লাস চায় না কিন্তু পৃথিবী চায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

এ সময় কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

অনলাইন ক্লাস নিয়ে অনেকে অসন্তোষ, এটি নিয়ে সমালোচনাও হচ্ছে জানিয়ে এহছানুল হক মিলন বলেন, ‘উদ্ভুত পরিস্থিতির কারণে স্কুলে আমরা অনলাইন-অফলাইন করছি। সেটা নিয়ে সমালোচনাও হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি স্টেকহোল্ডারদের সঙ্গে বসলাম। প্রায় ৭০০-৮০০ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করলাম। একজনও অনলাইন ক্লাস চায় না। আমি কী চাই? আমিও চাই না। কিন্তু পৃথিবী চায়।’

এ সময় তিনি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরকারের নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘স্কুল-কলেজগুলো সোলার এনার্জির আওতায় আনা হবে। এ ছাড়া কীভাবে জরুরিভাবে শিক্ষক নেওয়া যায়. সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’