বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৫:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে

নতুন শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশে নতুন ও বিকল্প শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী এই বক্তব্য পেশ করেন।

প্রধানমন্ত্রী জানান, ইউরোপের বিভিন্ন দেশ বিশেষ করে সার্বিয়া, গ্রিস, উত্তর মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগালসহ রাশিয়া ও ব্রাজিলে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন বাজার তৈরিতে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। 

মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে উচ্চপর্যায়ের সফরের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাংলাদেশ দূতাবাসগুলোকে পেশাভিত্তিক চাহিদা নিরূপণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী দেশভিত্তিক স্থানীয় বিশেষজ্ঞ বা লবিস্ট ফার্ম নিয়োগের বিষয়টির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

দেশের জনশক্তি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল করার কাজ চলছে এবং থাইল্যান্ডে কর্মী নিয়োগে নতুন চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হয়েছে। জাপানে বাংলাদেশি কর্মীদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে সেখানে আরও বেশি জনবল পাঠাতে জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণের পরিধি বাড়ানো হয়েছে। 

বর্তমানে ৫৩টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা শেখানো হচ্ছে এবং রুশ, আরবি, জার্মান ও ইতালীয় ভাষার প্রশিক্ষক নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে। ইতিমধ্যে ৪১ জন ভাষা প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি সংসদকে জানান।