বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৬:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় বর্ষবরণে জনস্রোত, বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

পটিয়ায় বর্ষবরণে জনস্রোত, বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

চট্রগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামের পটিয়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলায় অংশ নিতে মানুষের ঢল নামে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পটিয়া সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম। “নববর্ষের ঐকতান-গণতন্ত্রের পুনরুদ্ধার” স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে গান, নৃত্য, নাটক, কবিতা আবৃত্তি, পাপেট শো ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজন ছিল।

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলায় কুটির শিল্পের পসরা, নাগরদোলা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে মেলাঙ্গনে সৃষ্টি হয় জনস্রোত।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্যের প্রতীক। দেশীয় সংস্কৃতি লালনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান তিনি।