বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৬:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শিল্পে জ্বালানি দক্ষতায় ২০০ কোটি টাকার বিনিয়োগ

শিল্পে জ্বালানি দক্ষতায় ২০০ কোটি টাকার বিনিয়োগ

দেশের শিল্পখাতে জ্বালানি দক্ষতা বাড়াতে ২০০ কোটি টাকার বড় বিনিয়োগ করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় এই অর্থায়নের মাধ্যমে কালীগঞ্জ অ্যাগ্রো প্রসেসিং লিমিটেডে আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি বাস্তবায়ন করা হবে। সোমবার এক অনুষ্ঠানে এই বিনিয়োগের বিস্তারিত তুলে ধরা হয়। এতে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী ও শিল্পখাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইডকল জানায়, তাদের জ্বালানি দক্ষতা অর্থায়ন কর্মসূচির আওতায় দেওয়া এই ২০০ কোটি টাকা শিল্পকারখানায় বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার আরও দক্ষ করতে সহায়তা করবে। একই সঙ্গে উৎপাদন প্রক্রিয়ায় অপচয় কমিয়ে সামগ্রিক কার্যক্রমের সক্ষমতা বাড়ানো সম্ভব হবে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে জ্বালানি ব্যয় দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে দক্ষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খরচ কমানো এখন সময়ের দাবি। এই বিনিয়োগ সেই প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরসেদ বলেন, দেশের শিল্পখাত এখন শুধু জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দিকে নয়, বরং জ্বালানি ব্যবহারের দক্ষতা বাড়ানোর দিকে অগ্রসর হচ্ছে। ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ ধরনের বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলেন তিনি।

এছাড়া অনুষ্ঠানে জানানো হয়, ইডকল ইতোমধ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করেছে, যার মোট সক্ষমতা প্রায় ৩৫ মেগাওয়াট। এসব উদ্যোগ কার্বন নিঃসরণ কমানো এবং বিদ্যুৎ ব্যয় হ্রাসে সহায়তা করছে।

বিশেষজ্ঞদের মতে, এই ২০০ কোটি টাকার বিনিয়োগ শুধু একটি প্রতিষ্ঠানের উন্নয়নেই সীমাবদ্ধ নয়; বরং এটি দেশের শিল্পখাতে জ্বালানি দক্ষতা বৃদ্ধির একটি দৃষ্টান্ত স্থাপন করবে। একই সঙ্গে বৈশ্বিক বাজারে পরিবেশবান্ধব উৎপাদনের চাহিদা পূরণেও সহায়ক হবে।

ইডকল ও প্রাণ-আরএফএল গ্রুপ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের বিনিয়োগ আরও বাড়ানো হবে, যাতে দেশের শিল্পখাতকে ধীরে ধীরে কম-কার্বন ও টেকসই কাঠামোর দিকে নিয়ে যাওয়া যায়।