বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৪:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শিক্ষাবিদ অধ্যাপক মোসলেম আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

শিক্ষাবিদ অধ্যাপক মোসলেম আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মো. মোসলেম আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের ১৬ এপ্রিল এই মহান শিক্ষক ও দক্ষ প্রশাসক মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৬ এপ্রিল ২০২৬ তারিখে বিভিন্ন মহলে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হচ্ছে।

অধ্যাপক মোসলেম আলী ১৯৬৩ সালে পূর্ব পাকিস্তান শিক্ষা সার্ভিস কমিশনের মাধ্যমে রাজশাহী কলেজে রসায়ন শাস্ত্রের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পাবনা এডওয়ার্ড কলেজ এবং রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজসহ মোট ৭টি সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ১৯৮৯ সালে তিনি জাতীয়ভাবে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ অধ্যক্ষের মর্যাদা লাভ করেন।

শিক্ষা পেশার পাশাপাশি তিনি প্রশাসনিক ক্ষেত্রেও মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক ছিলেন। 

এছাড়াও তিনি তিনটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক এবং ইউরোপীয় ইউনিয়নের কৃষিভিত্তিক প্রকল্পের নেতৃত্ব দেন। বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে তিনি ইরান, সুইজারল্যান্ড, মালয়েশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

উল্লেখ্য, অধ্যাপক মোসলেম আলীর মৃত্যুর মাত্র চার দিন পর তাঁর স্ত্রী মিসেস শরীফা আলীও পরলোকগমন করেন। বর্তমানে তাঁরা দুজনেই রাজশাহীর গোরহাঙ্গা কবরস্থানে পাশাপাশি শায়িত আছেন।

আগামী ১৮ এপ্রিল ২০২৬, শনিবার বিকেল ৩:৩০ মিনিটে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অধ্যাপক মোসলেম আলীর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে তাঁর গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।