সর্বশেষ সংবাদ — পাতা ১০৬
বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম
হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ইস্যুতে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। নৌপরিবহনমন্...
বৃত্তি নিয়ে শিক্ষার্থীদের জন্য সুখবর
দেশের প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং জীবনযাত্রার বর্ধিত ব্যয়ের সঙ্গে সংগতি রেখে সব স্তরের শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত প্রতিটি স্তরেই এখন থেকে ‘মেধা’ ও ‘সাধারণ’ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগের চেয়ে দ্বিগুণ অর্থ পাবেন। সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে শিক্ষাবৃত্তির...
এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপি’র সাবেক নেত্রী রুমিন ফারহানা জানিয়েছেন, তাঁর ন্যাশনাল সিটিজেন পার্টিতে (এনসিপি) যোগদানের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো ভিত্তি নেই। শুক্রবার জার্মানিভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের এক টকশোতে অংশ নিয়ে তিনি এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। রুমিন ফারহানা বলেন, তাঁর...
জরাজীর্ণ প্রাথমিক স্কুল সংস্কারে বড় প্রকল্প আসছে
সারা দেশের জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলোর সংস্কারে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থা থেকে কোচিং বাণিজ্য নির্মূল করতে সরকারের নানামুখী পদক্ষেপের কথাও জানান তিনি। শনিবার রাজধানীর ডেমরা এলাকায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতি...
ইউএইচএফপিও সম্মেলনে স্বাস্থ্যসেবা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। সংশ্লিষ্ট সূত্রে...
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪ টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটে হজযাত্রী ছিল মোট ৪১৯ জন। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদেরকে অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্...
চুক্তি না হলে ইরান বন্দরে মার্কিন অবরোধ বহাল থাকবে: ট্রাম্প
তেহরানের সঙ্গে কোনো শান্তি চুক্তি না হলে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আগামী বুধবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে তা আর নাও বাড়াতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি। শুক্রবার রাতে এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘সম্ভবত আমি আর মেয়াদ বাড়াব না। তবে অবরোধ বহাল থাকবে।’
বিএনপির সঙ্গে সমঝোতা স্মারকের প্রস্তাব তুরস্কের একে পার্টির
তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে একটি পার্টি-টু-পার্টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে। আজ শুক্রবার তুরস্কে ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এর সাইডলাইনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক...
ইইউ ও যুক্তরাষ্ট্রের ডেনিম বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ
বিশ্বজুড়ে জিনস পোশাক রপ্তানির চার দশক পেরিয়ে বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান দখল করে আছে বাংলাদেশ। গত কয়েক বছর ধরে ডেনিম পোশাক রপ্তানিতে এই আধিপত্য বজায় রেখেছে দেশের পোশাক খাত। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক বছরে এই দুই বৃহৎ বাজারে বাংলাদেশ প্রায় ২৬০ কোটি মার্কিন ডলারের ডেনিম পণ্য রপ্তানি করেছে, যা আগের...
এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’
দীর্ঘ প্রতীক্ষার পর হরমুজ প্রণালি দিয়ে যাত্রা শুরু করলেও আবারও বাধার মুখে পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। শুক্রবার রাতে ইরানি নৌবাহিনীর নির্দেশে জাহাজটির অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়। এর ফলে ৩১ জন নাবিকসহ জাহাজটির ওমান সাগরে প্রবেশের প্রচেষ্টা আবারও ব্যর্থ হলো। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ইরান সরকার...
ইরানের বন্দরে অবরোধ থাকলে হরমুজ বন্ধের হুঁশিয়ারি স্পিকারের
ইরানের সামুদ্রিক বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার করা না হলে পুনরায় হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের কড়া সমালোচনা করে এই মন্তব্য করেন। ঘালিবাফ তাঁর প...
সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা
১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ শনিবার (১৮ এপ্রিল) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এই সভায় সভাপতিত্ব করবেন। দেশের আকাশে কোথাও জিলকদ মাসের চ...
সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে প্রধান...
আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
আগামী বছর হজের ব্যয় আরও কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামীতে যারা হজে যাবেন, তাঁদের খরচ যাতে আরও কিছুটা কমানো যায় সেই চেষ্টা আমরা করছি। পাশাপাশি হজযাত্রীদের ভোগান্তি লাঘবে হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত ও সহজ করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চ...
দেশজুড়ে বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
বৈশাখের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে নতুন করে বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী...
হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তিনি এই কার্যক্রমের শুভ সূচনা করেন। এর আগে রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন এবং হজযাত্রীদের সাথে কুশল বিনিময় ও বিশেষ মোনাজাতে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠ...
হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার, উদ্বোধন হলো হজ ফ্লাইট
নিউজ ডেস্ক-ঢাকা প্রেস: পবিত্র হজ পালন উপলক্ষে বাংলাদেশ থেকে সৌদি আরবে গমনরত হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এ উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, হজযাত্রীদের যাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়...
মুরাদনগরে বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত বন্ধুর পাশে দাঁড়াতে একসঙ্গে মাথা ন্যাড়া ১০ তরুণ
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: স্বার্থ ও ব্যস্ততার এই সময়ে যখন বন্ধুত্বের সম্পর্ক অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে, ঠিক তখনই কুমিল্লার মুরাদনগরে দেখা মিলেছে এক ব্যতিক্রমী মানবিকতার নজির। বন্ধুর কষ্ট ভাগ করে নিতে একসঙ্গে মাথা ন্যাড়া হয়ে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন ১০ তরুণ। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ...






























