বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০২:৫১:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় শাহ আমিরুজ্জামান কিন্ডারগার্ডেনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পটিয়ায় শাহ আমিরুজ্জামান কিন্ডারগার্ডেনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:


চট্টগ্রামের পটিয়া পৌর সদরের হজরত শাহ আমিরুজ্জামান কিন্ডারগার্ডেনে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার সকালে কিন্ডারগার্টেনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক। প্রতিষ্ঠানের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যতম পরিচালক শাহসূফি সামুন রশিদ শাহ আমিরী, বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও পটিয়া প্রেস ক্লাব সভাপতি আবদুল হাকিম রানা, প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ ইদ্রিস, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য মনজুরুল আলম চৌধুরী, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন মল্ল এবং পরিচালক মোহাম্মদ ইমরানুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ শামসুল আলমসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক অধ্যাপক রওশনগীর আমিরি।

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা সুশিক্ষার মাধ্যমে আগামীর সুনাগরিক গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।