বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪১:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তিনি এই কার্যক্রমের শুভ সূচনা করেন। এর আগে রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন এবং হজযাত্রীদের সাথে কুশল বিনিময় ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। হজযাত্রীদের বিদায় জানানোর সময় প্রধানমন্ত্রী তাঁদের নিরাপদ যাত্রা ও সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য পবিত্র ভূমিতে দোয়া করার অনুরোধ জানান।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বছরের প্রথম হজ ফ্লাইটটি শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। প্রথম দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে মোট ১৪টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬টি এবং সাউদিয়া ও ফ্লাইনাসের ৩টি করে ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে বিমানবন্দর ও হজ ক্যাম্পে বিশেষ নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা হয়েছে। সরকারি সূত্রমতে, এবার হজযাত্রীদের ভোগান্তি কমাতে ইমিগ্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের ধর্মপ্রাণ মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে হজ পালন করতে পারেন, সরকার সে লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।