বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪১:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপির সঙ্গে সমঝোতা স্মারকের প্রস্তাব তুরস্কের একে পার্টির

বিএনপির সঙ্গে সমঝোতা স্মারকের প্রস্তাব তুরস্কের একে পার্টির

তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে একটি পার্টি-টু-পার্টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে।

আজ শুক্রবার তুরস্কে ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এর সাইডলাইনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা  হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একে পার্টির ভাইস চেয়ারম্যান, পররাষ্ট্রবিষয়ক প্রধান এবং সংসদ সদস্য জাফের সিরাকায়া এ প্রস্তাব দেন।

ঢাকায় প্রাপ্ত এক বার্তায় উল্লেখ করা হয়, বৈঠকে জাফের সিরাকায়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র সঙ্গে একে পার্টির সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার লক্ষ্যে একটি পার্টি-টু-পার্টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেন।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জানান, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে প্রথমবারের মতো এ ধরনের প্রস্তাব দিয়েছে একে পার্টি।

এ ছাড়াও, উভয় পক্ষের মধ্যে পার্টি-টু-পার্টি ডেলিগেশন ভিজিট নিয়েও আলোচনা হয়েছে।