বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০২:৫১:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় শতবর্ষী পূর্ব ডেঙ্গাপাড়া জামে মসজিদের উদ্বোধন

পটিয়ায় শতবর্ষী পূর্ব ডেঙ্গাপাড়া জামে মসজিদের উদ্বোধন

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:


চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব ডেঙ্গাপাড়ায় শতবর্ষী নবনির্মিত জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পটিয়ার মানুষ তাকে যে আস্থা ও সম্মান দিয়ে নির্বাচিত করেছেন, তিনি কাজের মাধ্যমে তার প্রতিদান দিতে চান। রাজনৈতিক মতভেদ থাকলেও এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মসজিদকে আল্লাহর ঘর উল্লেখ করে এর নির্মাণ ও রক্ষণাবেক্ষণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান এমপি এনামুল হক। পাশাপাশি সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতা চালুর বিষয়টিও উল্লেখ করেন।

পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা বিএনপি নেতা মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম চেয়ারম্যানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা ও জুমার নামাজে ইমামতি করেন পীরজাদা ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু (ম.জি.আ.)। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।