মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ এ ০২:১৮:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

পটিয়ায় কলা চুরিকে কেন্দ্র করে আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক নিহত

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:   চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে মোহাম্মদ তোহা ওরফে তোহা মুন্সি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পটিয়া যুগ্ম জেলা জজ আদালতের আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের অভিযোগ, টর্চলাইট ও লাঠিসোটা দিয়ে মারধরের ফলে তাঁর মৃত্যু হয়েছে।   শুক্রবার (৩১ জুলাই) রাত ১২টার...



দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

দেশের বাজারে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বড় অঙ্কের কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।   বুধবার সকালে দেওয়া এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে অলঙ্কার তৈরির মূল উপাদান তেজ...


স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমান আজীবন সংগ্রাম করেছেন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।    তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়াউর রহমান আজীবন সংগ্রাম করেছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি সাহসিকতার স...


আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামী এক বছরকে (২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ সাল পর্যন্ত) ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।   একটি নিরাপদ মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হব...


“আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে গোপালগঞ্জ জেলা পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যা

গোপালগঞ্জ প্রতিনিধি:     “আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে নৃত্য, সংগীত ও মনোজ্ঞ পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।   জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক সন্ধ্যায় উৎসবমুখর পরি...


নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে উন্নয়ন প্রচারে সক্রিয় পিরোজপুর জেলা তথ্য অফিস

পিরোজপুর প্রতিনিধি: সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার-প্রচারণায় মাঠপর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পিরোজপুর জেলা তথ্য অফিস। বিগত তিন মাসে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দপ্তরটি শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করেছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড, স্মার্ট কৃষি কার্ডসহ সরকারের বিভিন্ন জন...


পলাশবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি:- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।      ২০ মে বুধবার সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের  ...


মাধ্যমিকের অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন শুরু

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার।   প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ভর্তিকৃত ও অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে।   বৃহস্পতিবার থেকে অনলাইনে এ সংক্রান্ত আবেদন শুরু হয়েছে। আগামী ১৪ জুন পর্যন্ত শিক্ষার্থীরা আবেদ...


শাপলা চত্বরের স্মৃতি এখনও জাতির হৃদয়ে ক্ষত হয়ে আছে

ঢাকার মতিঝিলের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে ২০১৩ সালের ৫ মে’র স্মৃতি এখনও জাতির মনে গভীর ক্ষত হয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মঙ্গলবার ‘৫ মে’ উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি ওই দিনের ঘটনাকে “নৃশংস দমন-পীড়নের অধ্যায়” হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, সেই সময় একটি শান্তিপূর্ণ গণআন্দোলনকে বলপ্রয়োগের মাধ...


স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের শেষ দিকে শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।   মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।   তিনি আরও জানান, উপ...


অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রেস:     রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান চালাচ্ছে ট্রাফিক পুলিশ। বেআইনি চলাচল ও নিরাপত্তা ঝুঁকির কারণে ব্যাটারিচালিত ও অবৈধ অটোরিকশা আটক করে পাঠানো হচ্ছে ডাম্পিংয়ে। কিন্তু তা সত্ত্বেও থামানো যাচ্ছে না এগুলোর অবাধ চলাচল। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিংবা অভিযানের তোয়াক্কা না করেই শহরের...


আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেওয়া হবে: রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি: আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াতে ইসলামী অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এলে জামায়াতের নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে।   বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান...


রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা

নিজস্ব প্রতিবেদক   সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।   মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক দিনের রিমান্ড শেষে মাকছুদা ইসলামকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাঁকে কারাগারে প...


অপ্রতিম হত্যায় দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার ও আলামত উদ্ধার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে নিহত কিশোরের ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এসব আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে।  ...


ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে নিজের সংসদীয় বক্তব্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।   শনিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দুঃখপ্রকাশের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা এবং সংসদে দেওয়া ব...


শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না: রাঙামাটিতে সারজিস আলম

রাঙামাটি প্রতিনিধি   জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ দেশের মাটিতে কোনোদিন সমাধি হবে না। তাঁর দেশে ফিরে আসার কোনো সমাদরও হবে না। তিনি বলেন, শেখ হাসিনার কর্মফলই তাঁর পতনের কারণ।   বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বক্তব্য দে...


সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস

দেশের ছয় জেলার ওপর দিয়ে শুক্রবার (২৬ জুন) সন্ধ্যার মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।   শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।...


দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানের সঙ্গে যা ঘটল

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ও অবমাননাকর পরিস্থিতির শিকার হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। গতকাল রবিবার (১৪ জুন) বিকেলে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা থেকে দিল্লি পৌঁছালে তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে।   বিমানবন্দরে নামার পর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ তাঁকে অভ্যর্থনা জান...