বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চাঁদ দেখা সাপেক্ষে মিলবে দুই দিনের টিকিট

চাঁদ দেখা সাপেক্ষে মিলবে দুই দিনের টিকিট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ ২৮ মে ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে ঈদের দিন দেশে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করে না। এ কারণে দুই দিনের টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করবে রেলওয়ে।

 

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৮ মে ঈদ অনুষ্ঠিত হলে ২৯ ও ৩০ মে যাত্রার টিকিট চাঁদ দেখা কমিটির ঘোষণার পরপরই অনলাইনে উন্মুক্ত করা হবে।

 

ঈদযাত্রাকে সামনে রেখে ইতোমধ্যে ধাপে ধাপে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ১৩ মে বিক্রি করা হয়েছে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি করা হয়েছে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে’র টিকিট।

 

অন্যদিকে ঈদ শেষে ঘরমুখো যাত্রীদের ফিরতি যাত্রার টিকিট ২১ থেকে ২৫ মে পর্যন্ত বিক্রি করা হবে। এসব টিকিটের মাধ্যমে যাত্রীরা ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত ভ্রমণ করতে পারবেন।

 

রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।
 

এ ছাড়া যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।