মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৭:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানি, ব্যয় হবে ১,৩৫৬ কোটি টাকা

সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানি, ব্যয় হবে ১,৩৫৬ কোটি টাকা

ঢাকা প্রেস প্রতিবেদক

 

আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ (আরএফকিউ-ইন্টারন্যাশনাল) পদ্ধতিতে সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ৩৫৬ কোটি টাকা।
 

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় এলএনজি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

প্রস্তাব অনুযায়ী, আগামী ১৪-১৫ জুলাই ২০২৬ সময়ের জন্য ৩১তম কার্গো এবং ২০-২১ জুলাই ২০২৬ সময়ের জন্য ৩৩তম কার্গো এলএনজি আমদানি করা হবে। দুই কার্গোর মোট ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৫ কোটি ৮২ লাখ টাকা।
 

সুপারিশকৃত দরদাতাদের মধ্যে সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে একটি কার্গো এবং গুনভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে একটি কার্গো এলএনজি কেনা হবে।
 

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা শেষে অনুমোদনের সুপারিশ করে এবং বৈঠকে তা চূড়ান্ত অনুমোদন পায়।
 

জ্বালানি খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজার থেকে নিয়মিত এলএনজি আমদানি অব্যাহত রয়েছে।