সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু

পটিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:

 

নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, রচনা, কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এসব প্রতিযোগিতা শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পৃথক বিভাগে অংশ নিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরে।
 

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপেন কান্তি দে। আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক পিযুষ কান্তি পাল, সমর কান্তি দাশ, প্রবোধ রায় চন্দন, পিযুষ কুমার দেসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
 

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহ ও সাম্যের কবি। বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে তার অবদান অনন্য। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় তার লেখনী ও সৃষ্টিশীলতা মানুষকে জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
 

তারা আরও বলেন, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, নিপীড়ন, অনাচার, বৈষম্য, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে নজরুলের প্রতিবাদী চেতনা আজও প্রাসঙ্গিক। তার সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মকে মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার চেতনায় উদ্বুদ্ধ করে।
 

বক্তারা প্রতিযোগিতার সফলতা কামনা করে বলেন, উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।