বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:২৭:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের শেষ দিকে শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।

 

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

 

তিনি আরও জানান, উপজেলা পরিষদ বাতিলের কোনো পরিকল্পনা সরকারের নেই এবং এই কাঠামো বহাল থাকবে।

 

ডা. জাহেদ উর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক কারাগারে রয়েছেন, তাদের ক্ষেত্রে কোনো কোনো অভিযোগ অনেক ক্ষেত্রে গুরুতর প্রকৃতির। তবে বর্তমান সরকার অন্যায়ভাবে কোনো সাংবাদিক যেন কারাগারে না থাকে, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

 

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। সঠিক পদক্ষেপ বাস্তবায়িত হলে প্রকোপ নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে। তবে নাগরিকদের সচেতনতার ওপরও গুরুত্ব দেন তিনি।

 

এ ছাড়া তিনি জানান, দেশে জঙ্গিবাদের অস্তিত্ব রয়েছে এবং বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।

 

হাম টিকাদান কর্মসূচি নিয়ে তথ্য দিয়ে তিনি বলেন, প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু ইতোমধ্যে টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যের প্রায় ৮৯ শতাংশ। শিগগিরই শতভাগ শিশু টিকার আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।

 

তিনি আরও জানান, হাম রোগে শিশুমৃত্যুর ঘটনা দুঃখজনক। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে টিকাদান কার্যক্রমে কোনো ঘাটতি থাকবে না বলে আশ্বাস দেন তিনি।

 

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশে হাম ও উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।