সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেওয়া হবে: রাশেদ খান

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেওয়া হবে: রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি:



আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াতে ইসলামী অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এলে জামায়াতের নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 

রাশেদ খান বলেন, বর্তমান সরকারের আমলে রাষ্ট্র সংস্কার না হলে ভবিষ্যতে আর রাষ্ট্র সংস্কারের সুযোগ নাও আসতে পারে। সরকার সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে। তবে সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে।
 

জামায়াতের আমিরের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
 

তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে ‘৭১-এর ঘাতক ও ২৪-এর পরাজিত শক্তি’ এক হয়েছে। জামায়াত আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে ইন্ধন দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। লংমার্চের নামে সরকার পতনের হুমকি দেওয়া হলেও জামায়াতের ডাকে এবার আর মানুষ রাজপথে নামবে না বলে দাবি করেন রাশেদ খান।
 

জামায়াতের সংসদীয় ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, জামায়াত কখনো সংসদে বিরোধী দল হতে পারেনি। এবার দলটি বিরোধী দলের অবস্থানে রয়েছে এবং সংসদে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। ছায়া মন্ত্রিসভার দায়িত্ব সরকারের সহযোগিতা করা ও যৌক্তিক সমালোচনা করা হলেও জামায়াতের নেতৃত্বে গঠিত ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতা করছে বলে অভিযোগ করেন তিনি।
 

জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে পুঁজি করে জামায়াত সরকারের বিরুদ্ধে লংমার্চ কর্মসূচি পালন করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
 

এর আগে সকালে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাশেদ খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।