সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ১৩৯
কুষ্টিয়ায় নৌকা দুর্ঘটনা: ফুফু-ভাতিজির মর্মান্তিক মৃত্যু
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া সরকারপাড়া গ্রামে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এক মর্মান্তিক ঘটনায় নৌকা ভ্রমণে গিয়ে ফুফু-ভাতিজি পানিতে ডুবে মারা গেছেন। নিহতরা হলেন ওই গ্রামের নায়েব আলীর মেয়ে অনামিকা (১৫) ও গোলাম আলীর মেয়ে নাজনীন (১১)। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফুফু-ভাতিজি সহ আরও একজন চাপাইগাছি বিলের মাছপাড়া...
১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন পর্যটকদের জন্য উন্মুক্ত
আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। টানা তিন মাস বন্ধ থাকার পর বনজীবী ও পর্যটকরা আবারও এই বিশ্ববিখ্যাত ম্যানগ্রোভ বনে ঘুরতে যেতে পারবেন। সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণীদের প্রজনন কার্যক্রম স্বাভাবিক রাখতে গত ১ জুন থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই সময়কালে সুন্দরবনের নদী-নালায়...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বন্যার্তদের জন্য ৫ কোটি টাকা সংগ্রহ করল
ঢাকা প্রেস নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার দিনে বন্যার্তদের জন্য ৫ কোটি ২৩ লাখ ৩ হাজার ৬০৩ টাকা সংগ্রহ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)তে চার দিনের অবিরাম প্রচেষ্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বন্যার্তদের জন্য ৫ কোটি ২৩ লাখ টাকা সংগ্রহ করেছে। এই অর্থ দিয়ে ৫০টি ট্র...
সালমা বন্যার্তদের পাশে: গানের রেকর্ডিং ফি দান
দেশের বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা। তিনি তার সাম্প্রতিক গান রেকর্ডিংয়ের সমস্ত পারিশ্রমিক বন্যার্তদের জন্য দান করার ঘোষণা দিয়েছেন। সালমা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, "আমার রেকর্ডিং করা গানের পারিশ্রমিক পুরোটাই আমি বন্যার...
সিকিমে ভূমিধসে ধ্বংসপ্রাপ্ত তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র
সিকিমে ভয়াবহ ভূমিধস: ভারতের সিকিমে সংঘটিত এক ভয়াবহ ভূমিধসে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই বিধ্বংসী ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের (এনএইচপিসি) তিস্তা স্টেজ ৫ বাঁধের বিদ্যুৎ কেন্দ্রে এই ভয়াবহ ঘটনা ঘটে। পাহাড়ের পাশে অবস্...
কুড়িগ্রামে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম অদ্য ১৫ আগস্ট ২০২৪ সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় কুড়িগ্রাম সদর থানাধীন ধরলা ব্রীজের পূর্ব পার্শ্বে ব্রীজের নিচে নদীর কিনারায় একটি ইঞ্জিন চালিত ডিঙ্গী নৌকায় মাদক পরিবহনের সময় মোট ০৪টি প্যাকেটে ১২ কেজি গাঁজা সহ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী এলাকার মাদক কারবারি মোঃ রশিদুল ইসলাম (২৪), যতিন্দ্র নারায়ন এলাকার...
২২ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলেন জাতীয় মৎস্য পদক
মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদক হিসেবে ছিল ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ। বুধবার (৩১ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব পদক তুলে দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম...
ফজর নামাজ আদায়ে পরকালে বিশেষ পুরস্কার
নামাজ পাঁচ স্তম্ভের অন্যতম একটি। এরমধ্যে ফজর নামাজ আদায় করলে বহু সওয়াব ও পুরস্কারের কথা হাদিসে উল্লেখ হয়েছে। নিম্নে ফজরের নামাজ পড়ার পুরস্কারের কথা আলোচনা করা হলো- আল্লাহর নিরাপত্তা রাসুল (সা.) হাদিসে বলেছেন- যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো...। (মুসলিম, হাদিস : ১৩৭৯) উত্তম দিনযাপন রাসুল (সা.) এক হ...
বাজেট বাস্তবায়নের জন্য প্রয়োজানীয় টাকাও নেই ডলারও নেই
আার্থিক দুরবস্থার কারণে দিন দিন বাংলাদেশ ঋণ নির্ভর হয়ে পড়ছে। এমনকি ধীরে ধীরে ঋণ পাওয়ার সক্ষমতাও কমছে। অন্যদিকে বাজেট বাস্তবায়নের জন্য পর্যাপ্ত রাজস্ব আদায় করতে পারছে না সরকার। এখন বাজেট বাস্তবায়নের জন্য প্রয়োজানীয় টাকাও নেই ডলারও নেই। কিভাবে বাস্তবায়ন হবে। তাই দেশের আর্থিক খাতের সংকট মোকাবেলায় রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই বলেন মন্তব্য করেছেন প...
মোদির সাথে সাক্ষাত টি- টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের
দেশে ফিরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দল। বার্বাডোজ থেকে সরাসরি দিল্লিতে আসে টিম ইন্ডিয়া। পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই তারা দেখা করতে যান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। প্রায় দুই ঘণ্টা ধরে আলোচনার শেষে প্লেয়ার ও স্টাফরা রওনা দেন মুম্বাইয়ের উদ্দেশে। এসময় অধিনায়ক রোহিত শর্মা ও দলটির সদ্যবিদায়ী কোচ রাহুল দ্রাবিড় বিশ্বকাপ ট...
৩৩ হাজার কোটি টাকা ঋণ বেড়েছে অনুৎপাদনশীল খাতে
ব্যাংকের ভোক্তা ঋণে বড় উল্লম্ফন হয়েছে। ভোক্তা ঋণ অনুৎপাদনশীল খাতে ব্যবহূত হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২২ সালে ভোক্তা ঋণ বেড়েছে প্রায় সাড়ে ৩৩ হাজার কোটি টাকা বা প্রায় ৩৫ শতাংশ, যা আগের বছরের চেয়ে দ্বিগুণেরও বেশি এবং কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে শেষ তিন মাসেই বেড়েছে ১৬ হাজার কোটি টাকা বা সাড়ে ১৪ শতাংশ। ক্রেডিট কার্ড ও নিজ স্যালারি অ্যাক...
বিএনপিকে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানালো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ঢাকা প্রেস নিউজ বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনগুলোকে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৫ ডিসেম্বর চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ ও সংহতি সমাবেশে চ...
আওয়ামী লীগের দোসর, আহসাউল্লাহ কসাই এখনো ধরাছোঁয়ার বাইরে
নারায়ণগঞ্জ মুসলিম নগর বক্তা বলি রোডের বাসিন্দা, আহসান উল্লাহ কসাই এখনো রয়েছে ধরাছোয়ার বাহিরে।জানা যায় আওয়ামী লীগ ক্ষমতা থাকা কালিন নানা রকম অনৈতিক কাজে তিনি এবং পরিবারের সরাসরি সম্পৃক্ত ছিল। এবং তার সেল্টার দাতা হিসেবে ছিল, আজমেরী উসমান , মাসদাইর নিবাসী রকমত,একই এলাকার মাদবর জামাল-কামাল এবং নরসিংপুর বাড়ির আওয়ামী লীগের নেতা গিয়াসউদ্দিন। তাদের দাপ...
লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীর হত্যাকাণ্ড: গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন
লক্ষ্মীপুর সদর উপজেলার এক স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার কাজীর দিঘিরপাড় এলাকায় বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। রোববার (১০ নভেম্বর), বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার...
বৃষ্টিবিঘ্নিত টেস্ট: বাংলাদেশ ৬৫ রানে এগিয়ে, মিরাজ-জাকেরের রেকর্ড জুটি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির কারণে খেলা ব্যাহত হয়েছে। মধ্যাহ্নবিরতিতে বাংলাদেশ ৬৫ রানে এগিয়ে রয়েছে। মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান যথাক্রমে ৭৭ ও ১২ রানে ব্যাটিং করছেন। দিনের শুরুতে বাংলাদেশের ইনিংসে দ্রুত উইকেট পতন হয়। তবে মিরাজ ও জাকের আলী অনিকের ১৩৮ রানের জুটি দলকে সংকট থেকে উদ্ধার করে। এই জুটি দক্ষিণ আফ্রিকা...
ঢাকায় শিক্ষার্থীদের জন্য সুখবর: সপ্তাহের সাত দিনই হাফ পাস
ঢাকা প্রেস নিউজ ঢাকা মহানগরের সব বাসে শিক্ষার্থীরা এবার সপ্তাহের সাত দিনই হাফ পাস সুবিধা পাবে। ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম সোমবার এ তথ্য জানিয়েছেন। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখিয়ে হাফ পাস সুবিধা নিতে পারবে। ঢাকা মহানগরের সব রুট ও সব সিটি বাস...
ছাত্র আন্দোলনে চোখ হারিয়েছেন শফিকুল: বন্ধ চিকিৎসা
নিদারুণ কষ্টে দিন কাটছে ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে গুলিতে এক চোখের আলো হারানো কুড়িগ্রামের শফিকুল ইসলামের। প্রায় এক মাস ধরে বাড়িতে পড়ে আছেন তিনি। টাকার অভাবে মিলছে না চিকিৎসা, দিতে পারছেন না দরিদ্র পরিবারের ভরণপোষণ। এই পরিস্থিতিতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন শফিকুল। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ ১৮ বছর ধরে ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করে...
রাশিয়ার গুপ্তচর বেলুগা তিমির মৃত নরওয়ের উপকূলে
নরওয়ের উপকূলে একটি বেলুগা প্রজাতির তিমি মৃত অবস্থায় পাওয়া গেছে। রাশিয়া এ তিমিটিকে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ দিয়েছিল বলে ধারণা করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভলদিমির নামে এই প্রাণিটির মৃতদেহ দক্ষিণ- পশ্চিমাঞ্চলীয় শহর রিসাভিকায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য তিমিটিকে নিকটস্থ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। পাঁচ বছর আগে প্রথম তিমিটিকে নরওয়ের...






























