সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৮:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কাজী নজরুল ইসলামের বায়োপিকে দুই বাংলার তারকা

কাজী নজরুল ইসলামের বায়োপিকে দুই বাংলার তারকা

ঢাকা প্রেস
বিনোদন ডেস্ক:-


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। নির্মাতা আব্দুল আলিমের এই প্রকল্পে কবির ব্যক্তিগত জীবন, বিশেষ করে তার দুই বিবাহের ঘটনা তুলে ধরা হবে।

 

কবির প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবীর চরিত্রে কলকাতার ইশা সাহাকে দেখা যেতে পারে। তবে ইশা সাহা এখনো চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ হননি।
 

কবি নজরুলের চরিত্রে অভিনয় করবেন কিঞ্জল নন্দ। তিনি জানান, কবির জীবন একটি অধ্যায় অধ্যায় করে পড়ছেন। এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন।
 

এই বায়োপিকে দুই বাংলার অভিনয়শিল্পীদের নেওয়া হয়েছে, কারণ নজরুল দুই বাংলাতেই সমান জনপ্রিয়। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং সংগীত পরিচালনা করবেন জয় সরকার। চলতি বছরের শেষ নাগাদ ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।