শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঢাকায় শিক্ষার্থীদের জন্য সুখবর: সপ্তাহের সাত দিনই হাফ পাস

ঢাকায় শিক্ষার্থীদের জন্য সুখবর: সপ্তাহের সাত দিনই হাফ পাস

ঢাকা প্রেস নিউজ


 

ঢাকা মহানগরের সব বাসে শিক্ষার্থীরা এবার সপ্তাহের সাত দিনই হাফ পাস সুবিধা পাবে। ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম সোমবার এ তথ্য জানিয়েছেন।
 

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখিয়ে হাফ পাস সুবিধা নিতে পারবে। ঢাকা মহানগরের সব রুট ও সব সিটি বাসে এই সুবিধা প্রযোজ্য হবে।
 

নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) আহ্বায়ক আব্দুল্লাহ মেহেদি দীপ্ত জানিয়েছেন, ২০২৪ সালের গণআন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শুধু বাস নয়, রেল ও নৌযানসহ সব পরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস সুবিধা প্রদানের দাবি জানান।