বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৩:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

স্পিডবোট দুর্ঘটনা: নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার

স্পিডবোট দুর্ঘটনা: নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস নিউজ
 

বরিশালের কীর্তনখোলা নদীতে স্পিডবোট দুর্ঘটনার পর দুই দিন ধরে নিখোঁজ থাকা তিন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় মোট চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

রোববার (৮ ডিসেম্বর) সকালে নদীতে ভাসমান অবস্থায় তিনজনের মরদেহ পাওয়া যায়। বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকেই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
 

উদ্ধার হওয়া তিনজনের মধ্যে স্পিডবোট চালক আল আমিন (২৩) এবং যাত্রী মো. ইমরান হোসেন ইমন (২৯) ও মো. রাসেল আমিন (২৪) রয়েছেন। তাঁদের স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন।
 

এর আগে, বৃহস্পতিবার বিকেলে কীর্তনখোলা নদীর লাহারহাট খালের প্রবেশমুখে জনতার হাট এলাকায় দুটি স্পিডবোটের সংঘর্ষ ঘটে। এতে জালিস মাহমুদ (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয় এবং মানসুর আহমেদ নামে ভোলার দৌলতখান থানার একজন কনস্টেবল আহত হন।
 

দুর্ঘটনার পর পুলিশ চারজনের নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিল। বর্তমানে নিখোঁজদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।