সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:১১:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বৃষ্টিবিঘ্নিত টেস্ট: বাংলাদেশ ৬৫ রানে এগিয়ে, মিরাজ-জাকেরের রেকর্ড জুটি

বৃষ্টিবিঘ্নিত টেস্ট: বাংলাদেশ ৬৫ রানে এগিয়ে, মিরাজ-জাকেরের রেকর্ড জুটি

স্পোর্টস ডেস্ক,ঢাকা প্রেস:-

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির কারণে খেলা ব্যাহত হয়েছে। মধ্যাহ্নবিরতিতে বাংলাদেশ ৬৫ রানে এগিয়ে রয়েছে। মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান যথাক্রমে ৭৭ ও ১২ রানে ব্যাটিং করছেন।
 

দিনের শুরুতে বাংলাদেশের ইনিংসে দ্রুত উইকেট পতন হয়। তবে মিরাজ ও জাকের আলী অনিকের ১৩৮ রানের জুটি দলকে সংকট থেকে উদ্ধার করে। এই জুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ। জাকের ৫৮ রান করে আউট হলেও মিরাজ অপরাজিত রয়েছেন।
 

প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে গুটিয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে মিরাজ-জাকের জুটির কল্যাণে দল একটি শক্ত অবস্থানে পৌঁছেছে। তবে বৃষ্টির কারণে ম্যাচের ফলাফল অনিশ্চিত হয়ে পড়েছে।