সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইস্টার্ণ রিফাইনারী লিমিটেডে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

ইস্টার্ণ রিফাইনারী লিমিটেডে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান এবং দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মচারী পর্যায়ে ৩০ জন শিক্ষাধীন নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আগামী ৫ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। 


পদের নাম: শিক্ষাধীন
পদসংখ্যা: ৩০
আবেদনের যোগ্যতা

এসএসসি (বিজ্ঞান) বা সমমান এবং এইচএসসি (বিজ্ঞান) বা সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৫–এর স্কেলে ৩ থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ২৫ বছর।


প্রশিক্ষণের মেয়াদ

শিক্ষাধীন হিসেবে নির্বাচিত প্রার্থীদের দুই বছর মেয়াদি বাস্তব কাজে পালায় বা সাধারণ পালায় প্রশিক্ষণে নিয়োজিত থাকবেন (প্রশিক্ষণের মেয়াদ প্রয়োজনবোধে ৬ মাস বৃদ্ধি করা যেতে পারে)।

 

বেতন–ভাতা

প্রশিক্ষণ ভাতা হিসেবে প্রথম বছর প্রতি মাসে ১৬,৫০০ টাকা; দ্বিতীয় বছর ১৭,৩০০ টাকা। সন্তোষজনকভাবে শিক্ষাধীন হিসেবে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন প্রার্থীদের যাবতীয় ভেরিফিকেশন ও প্রচলিত নিয়োগ নীতিমালা অনুসরণে ভবিষ্যতে কোম্পানিতে সংশ্লিষ্ট পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল হবে ১১,০০০-২৬,৫৯০ টাকা।

 

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা এ ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

 

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।