সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৭:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক:-

 

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চারটি ক্যাটাগরির পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
 

পদসমূহ ও যোগ্যতা

১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ৩টি
  • যোগ্যতা:
    • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
    • কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
    • সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলা ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ গতি।
    • কম্পিউটার টাইপিংয়ে বাংলা ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ গতি।
    • ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা।
  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ১টি
  • যোগ্যতা:
    • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
    • কম্পিউটার টাইপিংয়ে বাংলা ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ গতি।
  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ৩টি
  • যোগ্যতা:
    • এইচএসসি বা সমমানের পাস।
    • কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
    • টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ গতি।
    • ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা।
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. অফিস সহায়ক

  • পদসংখ্যা: ১১টি
  • যোগ্যতা: এসএসসি বা সমমানের পাস।
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা:
১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে, ১ ও ৩ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

 

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নির্দিষ্ট লিংকে পাওয়া যাবে।

 

আবেদন ফি:

  • ১ থেকে ৩ নম্বর পদের জন্য: ১০০ টাকা + টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা = মোট ১১২ টাকা।
  • ৪ নম্বর পদের জন্য: ৫০ টাকা + টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা = মোট ৫৬ টাকা।
  • অনগ্রসর নাগরিকদের জন্য: সব গ্রেডের ক্ষেত্রে ৫০ টাকা + টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা = মোট ৫৬ টাকা।
  • ফি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
     

আবেদনের শেষ তারিখ:
১৮ মার্চ ২০২৫, বিকেল ৪টা পর্যন্ত।