বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:২৪:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বিজিবির হাতে অবৈধভাবে দেশে ফেরার পথে ৫ বাংলাদেশি আটক

বিজিবির হাতে অবৈধভাবে দেশে ফেরার পথে ৫ বাংলাদেশি আটক

ঢাকা প্রেস,জৈন্তাপুর উপজেলা (সিলেট) প্রতিনিধি:-
 

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি এলাকায় তাদের আটক করা হয়।
 

আটককৃতদের পরিচয় জানা গেছে। তারা হলেন:

  • মনির হোসেন (২৬), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
  • সবুজ মিয়া (২৮), একই উপজেলার গিরিস নগর এলাকার কাজীলক মিয়ার ছেলে।
  • হেকিম আলী (৪৭), লুল্লারচর গ্রামের নুর হোসেনের ছেলে।
  • উজ্জল হোসেন (১৮), সদর থানার ব্রক্ষণগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
  • সালেক নুর (৩৯), শাল্লা উপজেলার মারকুলি গ্রামের আহমদ আলীর ছেলে।
     

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়ন ৪৮-এর জৈন্তাপুরের শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায়, পিলার নম্বর ১২৭৯/এমপি’র কাছে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। এ সময় দুইজনের কাছ থেকে বাংলাদেশি এবং ভারতীয় জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।
 

আটককৃতরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা এবং কাজের উদ্দেশ্যে সম্প্রতি ভারতে গিয়েছিলেন বলে জানা গেছে।
 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, "আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।"