বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:০১:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

চাকরিচ্যুত বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ তুরাগ থেকে উদ্ধার

চাকরিচ্যুত বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ তুরাগ থেকে উদ্ধার

রাজধানীর উত্তরখান এলাকায় তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সৌরি। পরদিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নৌ-পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধারের পর তাহসিফের এক আত্মীয়কে বিষয়টি অবহিত করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তাহসিফ সৌরি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবন ত্যাগের একটি ভিডিও ধারণের সঙ্গে তার নাম আলোচনায় আসে।

তিনি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।