বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩১:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও প্রদর্শনী

চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও প্রদর্শনী

মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:

 

‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাহেদুল ইসলাম।
 

আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, প্রসবের সময়, খাবার তৈরি ও পরিবেশনের আগে এবং খাবার গ্রহণের আগে-পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশুদের মধ্যে হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে, যাতে এ অভ্যাস পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে।
 

সভাপতির বক্তব্যে ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন, হাত ধোয়ার মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি অবহেলা করলে বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে রোগের সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ জন্য উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার প্রয়োজনীয় ব্যবস্থা স্থাপনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
 

চারঘাট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম শিক্ষার্থীদের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন করতে হবে, যাতে শিশুরা বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতেও স্বাস্থ্যবিধি মেনে চলে।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সরাউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং চারঘাট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
 

অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। এ সময় বক্তারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রামক রোগের বিস্তার রোধ এবং সুস্থ সমাজ গঠনে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশুদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।