বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

টেকনাফে সাগরে গোসল করতে নেমে একজনের মৃত্যু, নিখোঁজ দুই

টেকনাফে সাগরে গোসল করতে নেমে একজনের মৃত্যু, নিখোঁজ দুই

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

 

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।
 

রোববার (২৪ নভেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বিচ পয়েন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
 

মৃত শিশুর পরিচয়:
মৃত শিশুর নাম নুর কামাল (১০)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে।

 

নিখোঁজদের পরিচয়:
১. মোহাম্মদ বাবুল (১০), পিতা কোরবান আলী।
২. মনজুরুল ইসলাম (১২), পিতা মো. নজির আহমদ।


স্থানীয়দের বরাতে ওসি জানান, রোববার দুপুরে একই এলাকার ১০-১৫ জন শিশু মিলে টেকনাফ বিচ পয়েন্টে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তারা সাগরে গোসলে নামে। স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।
 

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজ শিশুদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় জেলেরা।
 

ওসি গিয়াস উদ্দিন জানান, মৃত শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে চেষ্টা অব্যাহত রয়েছে।