বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৫:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

কসবায় মাদকবিরোধী অভিযান, দুজনের ৩ মাস করে কারাদণ্ড

কসবায় মাদকবিরোধী অভিযান, দুজনের ৩ মাস করে কারাদণ্ড

সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

 

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবন ও গাঁজা বিক্রির দায়ে দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে দণ্ডপ্রাপ্ত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়।
 

এর আগে বুধবার (২৮ অক্টোবর) রাতে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় ছবির মিয়া (৩০) এবং গাঁজা বিক্রির সময় কল্পনা বেগম (৪৫) নামের দুজনকে আটক করা হয়।
 

আটক ছবির মিয়া স্থানীয় বাসিন্দা ফিরোজ মিয়ার ছেলে এবং কল্পনা বেগম আলমগীর মিয়ার স্ত্রী।
 

পরে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করলে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
 

অভিযানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এবং কসবা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
 

এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, মাদকের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।