নাটোর প্রতিনিধি:
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. সৈকত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহানা পারভীন, পাট কর্মকর্তা আব্দুল মমিন, রিসার্চ সেন্টারের ইন্সট্রাক্টর আনারুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাবুর রহমান ও বন কর্মকর্তা নসরত জামান।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা ও বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, দৈনন্দিন জীবনে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে জীবাণুর বিস্তার কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
আলোচনা সভা শেষে উপস্থিত ব্যক্তিদের সামনে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। এ সময় স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।







