বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪২:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

৫ আগস্ট পরবর্তী মামলাগুলো সুষ্ঠুভাবে তদন্তের নির্দেশ: আইজিপি

৫ আগস্ট পরবর্তী মামলাগুলো সুষ্ঠুভাবে তদন্তের নির্দেশ: আইজিপি

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি:-


 

নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলো যথাযথভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক মতবিনিময় সভায় মাঠপর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি এই নির্দেশনা দেন তিনি।


আইজিপি বলেন, “নিরীহ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়। যদি কোনো নিরীহ ব্যক্তির নামে মামলা হয়, তাহলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা নিতে হবে।”


আইজিপি আরও বলেন, “পুলিশকে জনগণের কাছে গিয়ে তাদের সমস্যা ও অভিযোগ শুনতে হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। জনগণের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে পুলিশের কার্যক্রম আরও জনমুখী করতে হবে।”


বাহারুল আলম বলেন, “বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা অনেক। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের ধৈর্য সহকারে দায়িত্ব পালন করতে হবে।”


সভায় পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম আরও ত্বরান্বিত করার নির্দেশ দেন আইজিপি।


মতবিনিময় সভাটি ডিআইজি (অপারেশন্স) মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশ নেন।

এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি মো. গোলাম কিবরিয়া, অতিরিক্ত আইজি মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি আবু নাসের মোহাম্মদ খালেদ, ডিআইজি মো. কামরুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।