বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৩:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সোনারগাঁয়ে ৮ কেজি গাঁজাসহ ২ নারী আটক

সোনারগাঁয়ে ৮ কেজি গাঁজাসহ ২ নারী আটক

ঢাকা প্রেস,সোনারগাঁ প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী।
 

এর আগে, শুক্রবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
 

আটককৃতরা হলেন কুমিল্লার কোতোয়ালি থানার গোলাবাড়ী এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে ও মৃত আলী নেওয়াজের স্ত্রী দুলু বেগম (৬০) এবং একই জেলার দেবীদ্বার থানার রাজা মিয়া মাহারবাড়ী এলাকার মৃত মনির হোসেনের মেয়ে ও রিপন হোসেনের স্ত্রী রাবেয়া আক্তার সুইটি (২০)।
 

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে যাত্রী ছাউনির সামনে তল্লাশির সময় তাদের হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বাসে তল্লাশি চালিয়েও তাদের কাছ থেকে মোট ৮ কেজি গাঁজা পাওয়া যায়।
 

আটককৃত নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।