বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:২৩:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

তারেক রহমান আরও দুই মামলায় খালাস পেলেন

তারেক রহমান আরও দুই মামলায় খালাস পেলেন

ঢাকা প্রেস নিউজ

 

সিলেটে ২০১৪ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত দুটি মামলা থেকে তাকে খালাস দিয়েছেন আদালত।
 

রোববার (১ ডিসেম্বর) দুপুরে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (দ্বিতীয়) আদালতের বিচারক ছগির আহমেদ এই রায় প্রদান করেন। মামলাগুলো খারিজ হওয়ায় তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

 

২০১৪ সালের ২২ ডিসেম্বর সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়। একটি মামলা করেন সিলেট জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম রায়হান আহমদ চৌধুরী এবং অন্যটি করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লা।
 

অভিযোগ ছিল, ওই বছরের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেন।

 

সে সময় আদালতের বিচারক আনোয়ারুল হক মামলাগুলো গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল সিলেটের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

 

দীর্ঘ ১০ বছর পর আদালত মামলাগুলো রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে উল্লেখ করে খারিজ করে দেন। এই রায়ে তারেক রহমানকে মামলা থেকে সম্পূর্ণ খালাস দেওয়া হয়েছে।